বেদখল হলগুলো উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে থাকা ১২টি হল উদ্ধারের দাবিতে তিন বাম ছাত্রসংগঠন জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে। দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠন তিনটির নেতা-কর্মীরা।সূত্র জানায়, বেদখল থাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি হল উদ্ধারের দাবিতে গতকাল দুপুর একটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে ভাস্কর্য চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ছাত্রনেতারা বলেন, প্রশাসনের গাফিলতির কারণে বেদখল থাকা একটি হলও উদ্ধার হয়নি। তারা হলগুলো পুনরুদ্ধারের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শরীফুল চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ছাত্র ফেডারেশনের আহ্বায়ক দিদারুল আলম প্রমুখ।