বেশি দামে পণ্য বিক্রি ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে মহাখালী, খিলগাঁও ও গুলশান বাজারের ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন।খিলগাঁও বাজারে বেশি দামে চিনি বিক্রির দায়ে মেসার্স শাহজাহানপুর ট্রেডার্সকে পাঁচ হাজার, সেতু এন্টারপ্রাইজকে দুই হাজার, গাউছুল আজম স্টোরকে তিন হাজার এবং তিলপাপাড়ার মেসার্স স্বদেশ এগ্রিকালচার মার্কেটিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মহাখালী বাজারের সফি জেনারেল স্টোর ও নূর ভ্যারাইটিজ এবং গুলশান-১-এর ডিসিসি মার্কেটের ইকবাল স্টোর, ইমন স্টোর, ব্রাদার্স জেনারেল স্টোর, বিজয় জেনারেল স্টোর ও কুমিল্লা স্টোরকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মহাখালী বাজারের দেলোয়ার স্টোরে প্যাকেটজাত খেজুরের ভেতরে মাছি থাকায় ওই প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেন আদালত। একই বাজারের কাশেমের ফলের দোকান ও কাদিরের মাংসের দোকানের বাটখারায় সমস্যা থাকার কারণে প্রতিষ্ঠান দুটিকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল অভিযান তদারক করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম, এনামুল হক ও মোহাম্মদ আবুল কালাম। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ও খাদিজা তাহেরা। আদালতকে সহায়তা করে মহানগর দাঙ্গা পুলিশ।