বেশির ভাগ মামলাই মাদকসংক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার পাঁচটি থানায় দায়ের করা বেশির ভাগ মামলাই মাদকসংক্রান্ত। বংশাল, সূত্রাপুর, চকবাজার, লালবাগ ও কোতোয়ালি থানায় গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত এসব মামলা নথিভুক্ত করা হয়।মাদকের মধ্যে রয়েছে মদ, ফেনসিডিল, গাঁজা, বিয়ার, হেরোইন, নেশাজাতীয় ইনজেকশন ও ইয়াবা ট্যাবলেট। পুরান ঢাকার বেশ কিছু স্পট থেকে এসব মাদক বিক্রি করা হয়। এই ব্যবসায় জড়িত রয়েছে বেশ কয়েকজন নারী সদস্য।বংশাল: গত অক্টোবরে এই থানায় ৬৩টি মামলা হয়। এর মধ্যে ৩৬টিই মাদকসংক্রান্ত। নভেম্বরে ৫৩ মামলার মধ্যে ২৩, ডিসেম্বরে ৫০টির মধ্যে ২৩, জানুয়ারিতে ৪১টির মধ্যে ২৮, ফেব্রুয়ারিতে ৫৬টির মধ্যে ৩০, মার্চে ৬৫টির ৪৪, এপ্রিলে ৫২টির মধ্যে ৩২, মে মাসে ৬৮টির মধ্যে ৪৩ এবং ১৬ জুন পর্যন্ত ২১ মামলার মধ্যে ১৫টি মাদকসংক্রান্ত। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, যুব সমাজ ও দেশের জন্য ভীষণ ক্ষতিকর এই মাদক। এগুলো নির্মূলে কাজ করা হচ্ছে।সূত্রাপুর: জানুয়ারিতে এই থানায় দায়ের হওয়া ৯৪টি মামলার মধ্যে ৬০টি মাদকসংক্রান্ত। এতে গ্রেপ্তার করা হয় ৭২ জনকে। ফেব্রুয়ারিতে ৭৯টি মামলার মধ্যে ৫৫টি মাদকের এবং গ্রেপ্তার হয় ৬৬ জন। মার্চে ৬১টি মামলার মধ্যে ৩৫টিই মাদকের, গ্রেপ্তার হয় ৪৩ জন। এ ছাড়া এপ্রিলে ২২, মে মাসে ৩৩ এবং গত ১৫ জুন পর্যন্ত মামলা হয়েছে ১৩টি।চকবাজার: গত ৩০ আগস্ট চকবাজার থানার উদ্বোধন হয়। ওই মাসে দুই দিনে মাদকের দুটি মামলা হয়েছে। সেপ্টেম্বর মাসে ২৪টি মামলার মধ্যে ১২, অক্টোবরে ৩৪টি মধ্যে ১৫, নভেম্বরে ৩৫টির মধ্যে ১২, ডিসেম্বরে ৩১টির মধ্যে ১৪, জানুয়ারিতে ৪০টির মধ্যে ২০, ফেব্রুয়ারিতে ২১টির মধ্যে ১১ এবং মার্চে ৪২টির মধ্যে ২১টি মামলা মাদকসম্পর্কিত।লালবাগ: এই থানায় গত জনুয়ারিতে ১২, ফেব্রুয়ারিতে ১০, মার্চে ১৫, এপ্রিলে ৯, মে মাসে ১৫, জুন মাসে ১৪টিসহ মোট ৭৫টি মাদকসংক্রান্ত মামলা হয়।কোতোয়ালি: গত জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ২১, এপ্রিলে ১৮, মে মাসে ২৩ ও ২১ জুন পর্যন্ত সাতটি মামলা হয় মাদকসংক্রান্ত। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, থানায় মামলার মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশই হচ্ছে মাদকের। নয়াবাজার ও আশপাশের এলাকায় মাদকের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে। সম্প্রতি থানা ভাগ হয়ে যাওয়ায় কোতোয়ালিতে মামলার চাপ অনেক কমে গেছে।গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী মাদকের স্পট: লালবাগের কামালবাগ, রহমতগঞ্জ, পোচার মোড়, পলাশী; কোতোয়ালি ও বংশাল থানার ১০ শাঁখারীবাজার; আগাসাদেক রোড, ২৫/১ নবাব কাটরা, ৩১ আগানবাব দেউড়ি, আগানগর দেউড়ি রাস্তার ওপর, ১০/৬ নয়াবাজার বাসাবাড়ি লেন, সুইপার কলোনি, ৪৭/ডি মিটফোর্ড রোড, এস আহাম্মদ মার্কেট, ৬৮/এ কেপি ঘোষ স্ট্রিট, ৩৬ কাজী আলাউদ্দিন রোড; সূত্রাপুরের কাশ্মীর স্টোর ২৬, বি কে দাস রোড, গোয়ালঘাট মসজিদের সামনে নামাপাড়া রেললাইন-সংলগ্ন বস্তি, ৮৩/৩ এস কে দাস রোড (গলির মুখে), ২৯/এ/২০/১২ সতীশ সরকার রোড, ৪৯/৫০ টিপু সুলতান রোড, ১০২ ডিস্টিলারি রোড।সংস্থার তথ্য অনুযায়ী মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে কামালবাগের হাসনা, রহমতগঞ্জের রইস উদ্দিন, পোচার মোড়ের জাহাঙ্গীর আলম, পলাশীর পিয়ারা খালা, শাঁখারীবাজারের কাশীনাথ, আগাসাদেক রোডের মোসালিন, নবাব কাটরার বেবী, আগানগর দেউড়ির জালাল, আগানবাব দেউড়ির রাস্তার ওপরে কাশেম, নয়াবাজার বাসাবাড়ি লেনের সালাউদ্দিন ও মোখলেছ, মিটফোর্ড রোডের সিরাজ, কে পে ঘোষ স্ট্রিটের মোতালেব হোসেন, কাজী আলাউদ্দিন রোডের জহিরুল ইসলাম, বি কে দাস রোডের কাজী এইচ এম আকরাম, গোয়ালঘাট লেনের মুন্নু, এস কে দাস রোডের রানী বেগম, সূত্রাপুরের সতীশ সরকার রোডের কবির, টিপু সুলতান রোডের রইছ, ডিস্টিলারি রোডের রহমত, মীরহাজিরবাগের চানু বেগম, মমতাজ বেগম, খোকন ও সালাউদ্দিন।এ ব্যাপারে লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার এম খোরশেদ প্রথম আলোকে বলেন, তিন মাস ধরে থানা পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব সদস্যরা বিশেষ অভিযান চালানোর কারণে থানায় মামলার সংখ্যা বেড়েছে।