বেসমেন্টের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে যেসব আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভূগর্ভস্থ অংশ (বেসমেন্ট) বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেতৃত্বে কমিটি গঠন করে এ উচ্ছেদ অভিযান চালানো হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল রোববার এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় আলোচকেরা বলেন, বিভিন্ন ভবনের বেসমেন্টে গাড়ি পার্কিং না করে দোকানপাট, রেস্টুরেন্ট ইত্যাদি স্থাপন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।