বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ দ্রুত বাস্তবায়ন করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এপিইউবি) প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।প্রতিনিধিদল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনুকূলে স্থায়ী ক্যাম্পাস করার জন্য ভূমি বরাদ্দ ও দ্রুত হস্তান্তর এবং বিদ্যমান ১৫ শতাংশ আয়কর প্রত্যাহারের বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলে। মন্ত্রী বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সি এম শফি সামি, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, সংগঠনের সহসভাপতি আবুল কাশেম হায়দার, কোষাধ্যক্ষ কে বি এম চিশতি, জালাল উদ্দিন আহমেদ, এম সবুর খান, বেনজির আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।