বেড়িবাঁধ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহ আলী থানাধীন নবাবের বাগসংলগ্ন মিরপুর বেড়িবাঁধের কাছ থেকে গত শুক্রবার ভোরে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মার্টিন সরকার (৪৫)। তিনি রাজধানীর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর নিরাপত্তা পরিদর্শক পদে কর্মরত ছিলেন।মার্টিনের স্ত্রী বানু সরকার গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে বলেন, মার্টিনের সঙ্গে একাধিক নারীর অনৈতিক সম্পর্ক ছিল। এ নিয়ে কিছু বললে মার্টিন তাঁকে মারধর করতেন। নারীঘটিত সম্পর্কের কারণে ওই নারীদের কেউ তাঁর স্বামীকে খুন করতে পারেন।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। বানু সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।