বৈজ্ঞানিক বিভিন্ন সমস্যার সূত্র গণিত গবেষণার মাধ্যমে বেরিয়ে আসে। তাই বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য গণিত নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। এ জন্য দেশের সব শিক্ষার্থীকে গবেষণার কাজে এগিয়ে আসতে হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও বাংলাদেশ গণিত সমিতির আয়োজনে ‘গণিত এবং বাস্তব জীবনে এর প্রয়োগ’ বিষয়ক এক সেমিনার বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মিলনায়তনে এ সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক জি সি লায়েক।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান আইয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সেলিম ভূইয়া, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আ ফ ম খোদাদাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।