বৈদ্যুতিক তার তৈরির প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত পিরামিড কেব্ল ইন্ডাট্রিজ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।গতকাল দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কদমতলী থানার ৯ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত দেখেন, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাত করছে। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত পূর্ব শ্যামপুরের ৩৪ সলিমুল্লাহ রোডে অবস্থিত নামবিহীন একটি গুদামঘরে অভিযান চালান। ওই গুদামের ভেতর বৈদ্যুতিক তার তৈরির সরঞ্জাম ও কিছু তার পাওয়া যায়। সেখানে কেউ না থাকায় আদালত গুদামঘরটি সিলগালা করে দেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। সহায়তা করেন বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ খান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।