বৈশাখী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-কমার্স প্ল্যাটফর্ম ‘দারাজ ডটকম ডট বিডি’ ও সানসিল্ক প্রথমবারের মতো নিয়ে আসছে অনলাইন বৈশাখী মেলা। ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে ‘দারাজ বৈশাখী মেলা’। ৭ এপ্রিল রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে এই মেলা থেকে ক্রেতারা পণ্য কিনতে পারবেন, এখানে সর্বোচ্চ ৭০ ভাগ পর্যন্ত পণ্যের ওপর ছাড় পাওয়া যাবে। গতকাল দুপুরে গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান দারাজের ব্যবস্থাপনা পরিচালক বেনজামিন দু ফোউসিয়ে। এ সময় ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার উপস্থিত ছিলেন। দারাজের ওয়েবসাইট ঠিকানা: www. daraz.com.bd/pohela-boishakh