বৈষম্যের শিকার প্রান্তিক শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, চা-শ্রমিকেরা বিভিন্ন ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রান্তিক জনগোষ্ঠীর শ্রমিকেরা সংখ্যায় বেশি না হওয়ায় বা বড় ধরনের ‘ভোটব্যাংক’ না হওয়ায় তাঁদের প্রতি মনোযোগও কম। তাই প্রান্তিক জনগোষ্ঠীর পরিসংখ্যানগত ধারণা স্পষ্ট করতে হবে। এটা তাঁদের সমস্যা সমাধানে সহায়ক হবে।
গতকাল সোমবার সকালে প্রান্তের জাতিসত্তা: চা-শ্রমিক ও ক্ষুদ্র জাতিসত্তার ওপর আলোকচিত্র বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
‘চা-শ্রমিক ও স্বল্প পরিচিত জাতিসত্তার পরিচয়, মানচিত্র ও অধিকার বিষয়ে পুনর্ভাবনা’ শিরোনামে তিন দিনের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সিবিসিবি সেন্টারে ওই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজক সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, প্রান্তিক মানুষেরা কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ন। তাঁদের দয়ার দৃষ্টি থেকে না দেখে ন্যায্যতার দৃষ্টিতে দেখতে হবে। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পরিসংখ্যানগত অস্পষ্টতা দূর করা খুবই জরুরি। তাঁদের অর্থনৈতিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।
সভাপতির বক্তব্যে সেডের চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর শ্রমিকেরা সংখ্যায় বেশি না হওয়ায় বা বড় ধরনের ভোটব্যাংক না হওয়ায় তাঁদের প্রতি মনোযোগও কম। ওই প্রান্তিক মানুষগুলোকে পরিসংখ্যানগতভাবে দৃশ্যমান করা গেলে তাঁদের প্রতি মনোযোগ আকর্ষণ করা যাবে।