বোমা নিষ্ক্রিয়করণ নিয়ে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রমের ওপর সেনাবাহিনীর একটি প্রশিক্ষণদল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে অভিজ্ঞতা ও মতবিনিময় করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের মিন্টো রোডে অবস্থিত মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে (মিডিয়া সেন্টার) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সূত্র জানায়, সেনাবাহিনীর ১৯ সদস্যের দলটির নেতৃত্বে ছিলেন মেজর মুজাহিদ মনির। তাঁদের মধ্যে বাংলাদেশে প্রশিক্ষণে আসা শ্রীলঙ্কার সেনাবাহিনীর দুই কর্মকর্তাও ছিলেন।