ব্যক্তিগত পর্যায়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ সমস্যা সমাধান করা যাবে। বড় ধরনের প্রকল্প না নিয়ে ব্যক্তিগত পর্যায়ে এ শক্তির ব্যবহার বাড়াতে হবে। এ ছাড়া বেরিয়ে আসতে হবে বিদ্যুৎ অপচয়ের সংস্কৃতি থেকেও।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে ‘বাংলাদেশের চলমান বিদ্যুৎ সমস্যা সমাধানে নবায়নযোগ্য শক্তির ভূমিকা’ শীর্ষক সেমিনারে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সৌরশক্তি সমিতির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর দিকে ঝুঁকছে। ছোট ছোট স্থাপনা তৈরি করে ঘরে ঘরে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা গেলে একদিকে বিদ্যুতের চাহিদা যেমন মেটানো যাবে, ঠেকানো যাবে প্রাকৃতিক গ্যাসের সাশ্রয় এবং বায়ুদূষণও।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের প্রায় সব জায়গাতেই প্রতি বর্গমিটারে ৪.০ থেকে ৪.৫ কিলোওয়াট আওয়ার সৌরশক্তি পড়ছে। বাজারে প্রাপ্য সোলার প্যানেল দিয়ে এ শক্তি ব্যবহার করে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব।সভাপতির বক্তব্যে সৌরশক্তি সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বিদ্যুৎ সমস্যা সমাধানে আমাদের আচরণে পরিবর্তন আনতে হবে।’সৌরশক্তি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক রেজাউল করিম মজুমদার, অধ্যাপক মুহতাশাম হোসেন, অধ্যাপক শাহিদা রফিক প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন।