ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আট লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে কাব্যকস মার্কেটের ব্যবসায়ী নাজিমুদ্দিনের আট টাকা লাখ টাকা নিয়ে পালিয়েছে তাঁর কর্মচারী শাহ আলম। এ ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির বরাত দিয়ে তেজগাঁও থানা সূত্র জানায়, কাব্যকস মার্কেটের হার্ডওয়্যার ব্যবসায়ী নাজিমুদ্দিন গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁর কর্মচারী শাহ আলমকে আট লাখ টাকা সিটি ব্যাংকের পান্থপথ শাখায় জমা দিতে পাঠান। পরে নাজিমুদ্দিন খোঁজ নিয়ে জানতে পারেন, শাহ আলম ওই টাকা ব্যাংকে জমা দেয়নি। বহু খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহূত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। নাজিমুদ্দিন জানান, ১২-১৩ বছর ধরে শাহ আলম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করছে। সে ওই টাকা পালিয়ে গেছে।