ব্যবসায় শিক্ষা অনুষদের ১৩ শিক্ষক পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ১৩ জন শিক্ষক ‘ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ পুরস্কার পেয়েছেন। গতকাল শনিবার অনুষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।ব্যবসায় অনুষদের ডিন মো. আব্বাস আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।পুরস্কার পাওয়া শিক্ষকেরা হলেন: ২০০২ সালের ‘আর্টিকেল ক্যাটাগরিতে’ ফিন্যান্স বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সহযোগী অধ্যাপক মুবিনা খোন্দকার ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন।২০০২ সালের ‘মনোগ্রাফ ক্যাটাগরিতে’: ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম এ বাকী খলীলী, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম ও অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ খান।২০০৩ সালের ‘আর্টিকেল ক্যাটাগরিতে’: ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমুল করিম চৌধুরী ও অধ্যাপক সৈয়দ গোলাম মাওলা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মজিব উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক নিয়াজুর রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুশফিক উদ্দিন।২০০৪ সালের ‘আর্টিকেল ক্যাটাগরিতে’: ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম ও সহযোগী অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ মুনতাসির আমিন।