ব্যবসায়ী রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম হত্যার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত সোমবার রাতে গাবতলীর বিআইডব্লিউটিএর ওয়াটার বাস ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শেখ মৃদুল¦(৩৪), ফয়সাল আহমেদ (২৭), নুরুল ইসলাম (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব।
র্যা বের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মিরপুর অঞ্চলের সন্ত্রাসী শাহাদৎ বাহিনীর আইয়ুব বাচ্চু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন। আইয়ুব বাচ্চুর আদেশেই তাঁরা ১৩ জন মিলে জুনায়েদকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি মিরপুরের পাইকপাড়া থেকে হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে দারুস সালাম থানার পুলিশ। এ বিষয়ে ওই দিনই রফিকুলের ভাই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।