ব্যবসায়ীকে কুপিয়ে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গত সোমবার মধ্যরাতে ছিনতাইকারীরা ইসমাইল হোসেন সিরাজী (৩৫) নামের একজন ব্যবসায়ীকে কুপিয়ে তাঁর গাড়ি ছিনিয়ে নিয়েছে। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে ইসমাইল হোসেন ১১০ তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত সুপার সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যান। এ সময় সাদা রঙের একটি গাড়ি থেকে (নম্বর ছিল না) চারজন নেমে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে গাড়িটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাঁর ডান পায়ে আঘাত করে চাবি ও মুঠোফোন কেড়ে নেয়। শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গাড়ির মালিক মামলা করেছেন।