ব্যবসায়ীকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় গতকাল শনিবার ভোরে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মামুন (২৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মামুন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। নাখালপাড়া এলাকায় তাঁর বাসা। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি ব্যবসার কাজে বাসা থেকে ৭০ হাজার টাকা নিয়ে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা দেন। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।