ব্যবসায়ীকে গুলি করার আড়াই মাস পরও আসামি গ্রেপ্তার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামপুরের ঢালকা নগরের অ্যামব্রয়ডারি ব্যবসায়ী ফালানকে গুলি করে আহত করার আড়াই মাস পরও পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। শ্যামপুর থানা সূত্র জানায়, গত বছরের ২১ নভেম্বর এক লাখ টাকা চাঁদার জন্য ঢালকা নগরের অ্যামব্রয়ডারি ব্যবসায়ী ফালানকে গুলি করে। এ ঘটনায় অ্যামব্রয়ডারি ব্যবসায়ীর ভাই আলী আকবর বাদী হয়ে সন্ত্রাসী সান, ইকবাল, সুমন, আলমগীর ও কামালকে আসামি করে শ্যামপুর থানায় হত্যার চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।আলী আকবর অভিযোগ করেন, এজাহারভুক্ত আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করে না। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক ভূঁইয়া বলেন, এজাহারভুক্ত আসামি সান, ইকবাল ও সুমন জামিনে রয়েছে। অন্য দুজনকে পাওয়া যাচ্ছে না।