ব্যাংক এশিয়া সর্বোচ্চ রক্ত দানকারী হিসেবে পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চলতি বছর ব্যাংক এশিয়াকে সর্বোচ্চ রক্তদানকারী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ১৪ জুন সোমবার ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন।জন্মান্ধ শিশুদের চোখের অপারেশনের সম্পূর্ণ খরচ বহন, গ্রামাঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র স্থাপনসহ ব্যাংক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।