প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষা দেওয়ার পর দীর্ঘদিন ফল আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একটি সাধারণ চিত্র। তবে মাত্র সাত দিনেই সমাপনী পরীক্ষার ফল দিয়েছে বিশ্ববিদ্যালয়েরই ব্যাংকিং বিভাগ। ব্যাংকিং বিভাগের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, বিবিএ ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা তৃতীয় সেমিস্টার সমাপনী পরীক্ষা দিয়েছিলেন গত ২২ মে। এ ব্যাচে শিক্ষার্থীদের সংখ্যা ৯৯ জন হলেও শিক্ষকদের আন্তরিকতার কারণে মাত্র সাত দিন পরই তাঁদের ফল দেওয়া হয়।এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা সময়মতো খাতা দেখে জমা দেওয়ায় অল্প সময়ে ফল দেওয়া সম্ভব হয়েছে।