প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণার পর গত মঙ্গলবার সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি যে বক্তব্য দিয়েছেন, তার মর্মার্থ প্রথম আলোর অনলাইন সংস্করণসহ কয়েকটি সংবাদমাধ্যমে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এতে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী আরও বলেন, জামায়াতের তরুণ কর্মীরা নিজামী-মুজাহিদের চাইতে ভালো—এমন কোনো মন্তব্য বা প্রশংসা তিনি করেননি।শামসুল হক আরও বলেন, প্রতিক্রিয়ায় তিনি বোঝাতে চেয়েছেন, নতুন প্রজন্ম নিয়ে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির গঠিত হয়েছে। মুক্তিযুদ্ধকালে এ দেশে চালানো ধ্বংসযজ্ঞ সম্পর্কে তারা জানে না। তাই এই তরুণেরা ওই কলঙ্কের দায়ভার কেন নেবে?