ব্যয় সাশ্রয়ের কারণে সেবার মান কমবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ব্যয়সাশ্রয়ী হওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু এর ফলে হাসপাতালে চিকি ৎ সা নিতে আসা রোগীদের সেবা বা খাদ্যের মানে কোনো প্রভাব পড়বে না।গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইসিডিডিআরবির জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিজ্ঞানীরা এ কথা বলেন। ব্যয় সাশ্রয় করতে কিছু রোগীকে মাছ, মাংস বা ডিম দেওয়া হবে না—এমন সিদ্ধান্তের সমালোচনা ও খবর পত্রিকায় প্রকাশের পরিপ্রেক্ষিতে আইসিডিডিআরবি এই মতবিনিময় সভার আয়োজন করে।আইসিডিডিআরবির মেডিকেল পরিচালক মার্ক পেট্রোনি বলেন, হাসপাতালে চিকি ৎ সা নিতে আসা রোগীদের খাবার থেকে মাছ, মাংস বা ডিম বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁর বা তাঁর সহকর্মীদের ছিল না। পূর্ণবয়স্ক কিছু রোগীর ক্ষেত্রে এসব খাবার না হলেও চলে। এসব রোগীর খাবারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে এই সিদ্ধান্ত ভুল ছিল। মার্ক বলেন, এই ভুলটা তাঁর নিজের। তবে মার্ক অভিযোগ করেন, কিছু মানুষ বিষয়টি লাঠি বানিয়ে ব্যবস্থাপনাকে আঘাত করার চেষ্টা করছে।ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন করলে মার্ক বলেন, আইসিডিডিআরবির উদ্যোগ তাঁর জানা নেই। তবে হাসপাতালে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করা ও ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আরও যৌক্তিক হওয়া, কাগজ ও বিদ্যু ৎ ব্যবহার কমানো, যাতায়াত খরচ বাঁচানো—এসব পদক্ষেপ উল্লেখযোগ্য।কর্মকর্তারা বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার আঘাত আইসিডিডিআরবিতেও লেগেছে। দুই মূল দাতা দেশ সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড সহায়তা বন্ধ করেছে। তাই অর্থ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে মার্ক বলেন, আন্তর্জাতিক পদগুলোতে বিদেশির চেয়ে বাংলাদেশিরা বেশি। আর ব্যয় সাশ্রয়ের উদ্যোগে কারও কর্মচ্যুতির আশঙ্কা নেই।মতবিনিময় সভায় হাসপাতালের প্রধান চিকি ৎ সক প্রদীপ বর্ধন, যোগাযোগ ইউনিটের প্রধান গ্রাহাম জুড, ক্লিনিক্যাল সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ বিজ্ঞানী এন এইচ আলম, পুুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিভাগের বিজ্ঞানী মো. ইকবাল হোসেন, সর্ট স্টে ইউনিটের প্রধান আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।