ব্রিটিশ কাউন্সিল ও আমরার মধ্যে সমঝোতা স্মারক
মানবসম্পদের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল ঢাকা ও ‘আমরা’ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা ম্যানেজমেন্ট সলিউশন’-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে।এ নিয়ে এক অনুষ্ঠানে জানানো হয়েছে, নির্বাচিত পার্টনার হিসেবে এখন থেকে সব এসিসি সার্টিফিকেশন এবং অন্যান্য পরীক্ষার জন্য এএমএস (আমরা ম্যানেজমেন্ট সলিউশন) ভেনু হিসেবে ব্যবহার করা হবে।ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি এক্সামস ম্যানেজার মুররে কেলার ও আমরা ম্যানেজমেন্ট সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অজেও রোহিটাসোও আল-কাজি সমঝোতা স্মারকে সই করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা কোম্পানির গ্রুপ চিফ স্ট্র্যাটেজিক অফিসার রায়হানুল আমেন, ডেপুটি কান্ট্রি এক্সামস ম্যানেজার নাসরিন সুলতানা এবং ব্রিটিশ কাউন্সিলের এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল এক্সামসের বিজনেস প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্ট হেড আদনান চৌধুরী। বিজ্ঞপ্তি।