ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল গতকাল রোববার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে ৭৪১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ডিগ্রি দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ জন আচার্যের স্বর্ণ পদক পেয়েছেন। রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বলিউড অভিনেতা ও সমাজকর্মী রাহুল বোস। এতে আরও বক্তব্য দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, সহ-উপাচার্য গোলাম সামদানী ফকির প্রমুখ।