ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদ্যাপন করল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১০ বছর পূর্তির ফলক উন্মোচন করেন ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। এ সময় তিনি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানটির শুরুর দিকের ঘটনার প্রতি আলোকপাত করেন। এর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উপাচার্য আইনুন নিশাত। এতে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. গোলাম সামদানী ফকির ও জয়নাব ফারুকী আলী। বিজ্ঞপ্তি।