ব্র্যান্ডউইটজ ২০১০ শুরু ৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমিউনিকেশন ক্লাবের (আইবিএসিসি) আয়োজনে আজ ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ব্র্যান্ডিং-বিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ব্রান্ডউইটজ ২০১০। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন অনুষেদে আয়োজিত সংবাদ সম্মেলনে আইবিএসিসি এ ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি মুক্তাদির জিন্নাহ জানান, দেশের ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে শিক্ষা অনুষদের ২৪টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। তিনটি পর্বে প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে পুরস্কৃত করা হবে। প্রথম পর্ব ৯, দ্বিতীয় পর্ব ১১ এবং চূড়ান্ত পর্ব ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম দুটি পর্ব ব্যবসায়ে প্রশাসন ইনস্টিটিউটে এবং চূড়ান্ত পর্বটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে অনুষ্ঠিত হবে।ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘ক্লিয়ার’-এর ব্যানারে প্রতিযোগিতাটি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লিয়ারের ব্র্যান্ড ম্যানেজার নুসরাত জাহান, আইবিএ কমিউনিকেশন ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ বুরহান, সহসভাপতি রিদুয়ান আহমেদ, ইউনিলিভারের ইভেন্ট অ্যান্ড মিডিয়া ম্যানেজার তানভীর ফারুক প্রমুখ।