বড় মগবাজার থেকে চুয়েট ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বড় মগবাজার এলাকা থেকে তানভীর হাসান নামে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার হয়েছে গতকাল মঙ্গলবার। তাঁর বাড়ি জামালপুরে।
রমনা থানার এসআই মোশাররফ হোসেন বলেন, গত রোববার রাতে তানভীর বড় মগবাজারে বন্ধুদের বাসায় আসেন। পরদিন সোমবার সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বন্ধুরা তানভীরের সন্ধান পাননি। সোমবার বিকেলে তানভীরের বন্ধু মো. বায়েজিদ একটি জিডি করেন। গতকাল সকালে ওই ভবনেরই ছাদে রডের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তানভীরের ঝুলন্ত লাশ দেখতে পান তাঁরা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়।
পরিবারের অনুরোধে তানভীর হাসানের লাশের ময়নাতদন্ত হয়নি। হাসপাতাল থেকে তানভীরের লাশ নিয়ে বাবা মুজিবুর রহমান বাড়িতে চলে যান।