বড়রা ছোটদের গল্প শোনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারে বই পড়ছে কয়েকজন খুদে পাঠক। গত বুধবার ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম
পশ্চিম নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারে বই পড়ছে কয়েকজন খুদে পাঠক। গত বুধবার ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম

জানা গেল, গল্প পড়ে শোনানোর কাজটি করতে হয় মূলত খাদিজা আক্তার ও ফাহিমা কানিজকে। খাদিজা পাঠাগারের সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় বর্ষে পড়েন। আর প্রচার সম্পাদক ফাহিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পাস করেছেন। দুজনই বললেন, ছেলেমেয়েরা মজা পায় বলে কাজটা তাঁরা উপভোগ করেন। পাঠাগারে উপস্থিত নাখালপাড়া হোসেন আলী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাবেকুন্নাহার বলল, সম্প্রতি সে পড়ে শেষ করেছে শিবরামের গল্পের বই হাসির চোটে দম ফাটে।

বুধ থেকে শনি—চার দিন পাঠাগারটি খোলা থাকে। বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি। বর্তমানে শিশু শাখায় সদস্য ৫৫ জন, সাধারণ শাখায় ১০৬ জন। নিয়মিত উপস্থিতি ৪০ থেকে ৪৫ জন।

পাঠাগারে উপস্থিত সভাপতি আলী আবু নাঈম বললেন, নতুন-পুরোনো মিলিয়ে তাঁদের বইয়ের সংখ্যা সাড়ে তিন হাজারের মতো। বারবার স্থান বদল হওয়ায় বেশ কিছু বই নষ্ট হয়েছে, খোয়া গেছে কিছু। ঘর ভাড়া, বিদ্যুৎ বিলসহ মাসে খরচ সাড়ে চার হাজার টাকা। সাবেক সদস্যরাই খরচ মেটান। সরকারি আনুকূল্য তাঁরা পান না। সদস্যদের কাছ থেকে কোনো চাঁদাও নেওয়া হয় না। পাঠাগারটির নিবন্ধনের জন্য সম্প্রতি গণগ্রন্থাগারে আবেদন করা হয়েছে।

বর্তমান ব্যবস্থাপনা কমিটি পাঠাগারটির সঙ্গে স্থানীয় মানুষের যোগাযোগ আরও নিবিড় করার চেষ্টা করছে। গত ডিসেম্বরে বই সংগ্রহ অভিযানে সংগ্রহ করা হয় সাড়ে তিন শ বই। নগদ টাকা ওঠে ১২ হাজার। পাঠক টানার জন্য এলাকায় নিয়মিত বিতরণ করা হয় প্রচারপত্র। যাবতীয় কাজকর্মের তথ্য ও ছবি ফেসবুক পেজে দেওয়া হয়।

নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, মেডিকেল ক্যাম্প, বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ, মেয়েদের খালি হাতে আত্মরক্ষার প্রশিক্ষণ, ক্রিকেট-ফুটবল খেলার আয়োজন, শিক্ষাসফর, দেয়ালপত্রিকা প্রকাশের মতো কাজ করে থাকে পাঠাগারটি।

পাঠাগার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন দরকার একটা স্থায়ী রূপ আর একটা সুপরিসর কক্ষ, সেই সঙ্গে দ্রুত নিবন্ধন লাভ এবং জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে নিয়মিত পৃষ্ঠপোষকতা।

পাঠাগার প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে ১৯৯৯ সালে প্রকাশিত প্রকাশনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছিলেন, ‘পাঠাগার গড়ার চেষ্টা মাতৃভাষার চর্চার মতোই ব্যাপার। এটা একটা বিদ্রোহ বটে, এ হচ্ছে আত্মসমর্পণে নীরব অসম্মতি। এই অসম্মতি যত বিস্তৃত হবে ততই মঙ্গল।’

প্রকৃতপক্ষে নয়বার স্থানচ্যুত হয়েও টিকে থাকা পাঠাগারটি যেন ‘আত্মসমর্পণে নীরব অসম্মতি’ গল্পই বলে চলেছে।