বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলীর আলীবহরে পদ্মা রাবার নামের একটি কারখানায় রোববার গভীর রাতে বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কদমতলী থানার উপসহকারী পরিদর্শক নূর আলম প্রথম আলোকে জানান, কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরিত হলে ওই কারখানায় কর্মরত শ্রমিক হাসান (৩০), আবদুল কাদির (৬০) ও শাহজাহান (৬০) আহত হন। বিস্ফোরণে দেয়াল ভেঙে পাশের একটি রং কারখানার শ্রমিক হান্নান, ফরিদ, পাপ্পু ও সারোয়ার আহত হন। তাঁদের মধ্যে রাবার কারখানার তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।