ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর মুগদা এলাকার একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম শুভ আলী। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বানিপাড়া গ্রামে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসি আক্তার।

নির্মাণশ্রমিক শুভ আলীর বড় ভাই সোহেল রানা প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার দুপুরে মুগদার বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে গিয়ে তাঁর ভাই মারা যান। ভবনটিতে ঢালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে এই ঘটনা ঘটে।

তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।