ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটন রোডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গতকাল সোমবার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় গতকাল ভোরে নিকুঞ্জে আরেকটি ভবন থেকে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রমনা থানার উপপরিদর্শক আলতাফ হোসেন জানান, গতকাল সকালে ইস্কাটন রোডের ছয়তলা একটা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে মিলন (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।এদিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে সুলভ আজিম (২৮) নামের এক আদিবাসী (গারো) যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।