ভবনে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করার দাবি
সরকারি ও বেসরকারি সব ভবনে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের যৌথ আয়োজনে আয়োজিত ‘ভৌত অবকাঠামোসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় তাঁরা এই দাবি জানান।নগরের বিজ মিলনায়তনে এ সভায় বক্তব্য পড়ে শোনান বুয়েটের শিক্ষক জেবুন নাসরীন আহমদ ও মাতলুবা খান। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান নজীব।আলোচকেরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ গণসেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে বিশেষ নীতিমালা প্রণয়নেরও দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহকারী মহাসচিব নাসরীন জাহান, বিভিন্ন ভবনে প্রবেশাধিকার বিষয়ক থিমেটিক দলের আহ্বায়ক সালমা মাহবুব প্রমুখ আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।