ভবনের বারান্দা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগের পরিবাগে একটি ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে নিচে পড়ে আবদুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ডানকান ব্রাদার্স লিমিটেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ইমরান হোসেন।

ইমরান হোসেনের ভাষ্য, অফিসের সঙ্গেই আবদুর রাজ্জাকের বাসা। আবদুর রাজ্জাক সন্ধ্যায় দোতলার বারান্দা থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন বলে মনে করছেন ইমরান। তখনই হয়তো পা পিছলে নিচে পড়ে যান আবদুর রাজ্জাক। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুর রাজ্জাকের গ্রামের বাড়ি জামালপুর সদরে। তাঁর পরিবার সেখানেই থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি শাহবাগ থানার মধ্যে হওয়ায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।