প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ২৬ জুলাই ডিন কমিটির সভায় ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ অক্টোবর বিজ্ঞান অনুষদ, ১৯ অক্টোবর কলা অনুষদ, ২ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ও ৯ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।