ভর্তিতে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা নিয়ে ভর্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মোহাম্মদপুর থানা সংসদ।গতকাল রোববার দুপুরে মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজ স্কুল গেটে তারা এই মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের মোহাম্মদপুর থানা সংসদের সাধারণ সম্পাদক পরিতোষ বড়ুয়া, সায়েম আহমদ, ইফতেখার রোজার, আবু তালেব, আশিকুল ইসলাম প্রমুখ। বক্তরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন আদায়, সেশন চার্জ, ডোনেশন, অতিরিক্ত টাকায় ভর্তির ফরম বিতরণের নামে চাঁদাবাজি ও হয়রানি করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।