ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

নিহত ব্যক্তির নাম নাসির (২২)। তাঁর বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম সলিম উদ্দিন। তিনি ভাটারার শেওড়া লিচুবাগান এলাকায় নির্মাণাধীন একটি ভবনে থাকতেন।

নির্মাণাধীন ভবনের ঠিকাদার মো. মাসুদ প্রথম আলোকে জানান, নাসির রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। আজ সকালে ভবনের তিনতলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বারিধারার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।