প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতকে একতরফা ট্রানজিট দেওয়া হলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হবে। তাই ভারতের সঙ্গে চুক্তিতে কী থাকছে, তা জনগণের সামনে প্রকাশ করে জনমত নিতে হবে।গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় সার্বভৌমত্ব ও বাংলাদেশ-ভারত সম্পর্কের পুনঃপাঠ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ ও ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং গঙ্গা-তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানিবণ্টনে বাংলাদেশের স্বার্থ ক্রমেই সংকুচিত করে পানিবিহীন করা হচ্ছে। এসব অমীমাংসিত বিষয় বহাল রেখে ট্রানজিট দেওয়াটা দেশের জন্য আত্মঘাতী হবে।গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুস সালাম। সঞ্চালক ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবুল হাসান। বিজ্ঞপ্তি।