ভারতীয় এনডিসি দলের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধিদলের সদস্যরা গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে অবস্থিত সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করেছেন। মেজর জেনারেল সঞ্জয় সরন ১৪ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।পরিদর্শনকালে প্রতিনিধিদলটির সদস্যরা স্টাফ কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কমোডর ডি এম রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রতিনিধিদলের সদস্যদের স্টাফ কলেজের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ওপর ধারণা দেওয়া হয়। আইএসপিআর।