ভারতীয় রুপিসহ চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা থেকে গত বুধবার রাতে ৭০ লাখ টাকা মূল্যমানের ভারতীয় মুদ্রাসহ চারজনকে আটক করেছে র্যাব। তাঁদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। তাঁরা আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: আইনুল হক (৫৭), ইলিয়াস মোস্তাক (৩০), পাকিস্তানি নাগরিক মাজাহার আহমেদ (৪০) ও তাঁর স্ত্রী ছপুরা খাতুন (৪০)।র্যাব-১ এর কর্মকর্তারা জানান, বুধবার রাত নয়টার দিকে উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করা হয়েছে।