ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। তিনি তাঁর বৃদ্ধা মাকে নিয়ে মন্দিরে পূজাও দেন। পরে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ, অন্যতম নেতা তাপস কুমার পাল প্রমুখ মতবিনিময়ে অংশ নেন। বিজ্ঞপ্তি।