ভারতীয় হাইকমিশনের মেধাবৃত্তি পেলেন মুক্তিযোদ্ধার সন্তানেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধার সন্তানদের মেধাবৃত্তি দিয়েছে ভারতীয় হাইকমিশন। গতকাল রোববার রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে মেধাবৃত্তি দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। এ বছর উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬৯৮ জন এবং স্নাতক পর্যায়ে ৩৯৫ জনকে এ বৃত্তি দেওয়া হয়।বৃত্তি প্রদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ খানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২০০৬ সাল থেকে বৃত্তি দিয়ে আসছে ভারত। বিজ্ঞপ্তি।