ভারতের নির্দেশে এরশাদের লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দিল্লি ঘুরে এসে ভারতের নির্দেশনায় টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট অভিমুখে লংমার্চ করেছেন বলে মন্তব্য করেছেনআমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে ২৯ ডিসেম্বর গণপদযাত্রা কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। এর প্রস্তুতি হিসেবে ওই মতবিনিময়ের আয়োজন করা হয়।মাহমুদুর রহমান বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে দেশে একটি প্রতারণা চলছে। তিনি জাতীয় স্বার্থে ইসলামি আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে এক হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি সফিউল আলম প্রধান, খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান প্রমুখ।