ভালো নিরাময়কেন্দ্রে ভর্তির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত রোগীকে নিরাময়কেন্দ্রে ভর্তি করার আগে কেন্দ্র সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিতে হবে। একটি ভালো নিরাময়কেন্দ্রে রোগীকে চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে সময় ও অর্থের অপচয় হবে।ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৩ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।বক্তারা বলেন, বিভিন্ন নিরাময়কেন্দ্রের চিকিৎসা-পদ্ধতি এবং অনিয়মের বিষয়ে রোগীরা নানা ধরনের অভিযোগ করেন। তাঁরা এমনও অভিযোগ করেন, কোনো কোনো নিরাময়কেন্দ্র থেকে বের হয়ে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞ ফারজানা রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের আহমেদ হেলাল, মেখলা সরকার ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ। বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের টাকা পাওয়ার পথ বন্ধ করতে হবে। মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। মাদকাসক্ত বন্ধুদের সঙ্গ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। যেসব স্থানে গেলে মাদকের কথা মনে পড়ে, সেসব জায়গায় যাওয়া বন্ধ করতে হবে। সর্বোপরি চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবেএবং নিয়মিত ওষুধ খেতে হবে। সৃষ্টিশীল কাজের মধ্যে থাকতে হবে। এ নিয়মগুলো মেনে চলতে পারলে একজন রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১০ জানুয়ারি বেলা সাড়ে চারটায় ঢাকার ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩৪ অনুষ্ঠিত হবে।