ভাষার মাসে শুরু হলো ভাষা চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষার মাস ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদালয়ে শুরু হলো ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব-১৪২২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ১৫ বছর ধরে এই আয়োজন করে আসছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদীপ প্রজ্বালন করে এবারের আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ভাষার মাসে দুই বাংলার ধ্রুপদি ও সমকালীন বাংলা চলচ্চিত্র নিয়ে ১৫ বছর ধরে এই আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বিশিষ্ট ভাষা গবেষক ও লেখক সৌরভ সিকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। উদ্বোধনের পর জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী এ উৎসবে প্রদর্শন সহযোগী হিসেবে থাকছে জাজ মাল্টিমিডিয়া ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।