ভাষাসৈনিক আব্দুল মতিনের নামে ম্যুরাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে ভাষাসৈনিক আব্দুল মতিন সড়কে আব্দুল মতিনের একটি ম্যুরাল চিত্র তৈরি হয়েছে। ভাষাসৈনিকদের প্রতি সম্মান জানাতে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড এ ম্যুরাল তৈরি করে। গত বৃহস্পতিবার এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী ও ভাষাসৈনিক আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে মুর্যাল উদ্বোধন করেন। এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সিদ্দিক, পরিচালক মাহবুবুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।