ভাসানটেকে বাক্প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাসানটেকের একটি বস্তিতে এক বাক্প্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভাসানটেক থানার পুলিশ জানায়, দুদিন ধরে বাক্প্রতিবন্ধী কিশোরীর খোঁজ ছিল না। গতকাল দুপুরে স্থানীয়রা ওই কিশোরীকে বস্তির একটি ঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নেওয়া হয়। ধর্ষণের শিকার কিশোরী একটি পোশাক কারখানায় কাজ করে। ওই বস্তিতে তার আপনজন বলতে কেউ থাকে না। ওই বিভাগের একজন চিকিৎসক বলেন, ডাক্তারি পরীক্ষায় মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল কি না, সে বিষয়ে জানা যাবে।
ভাসানটেক থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম আসাদুজ্জামান বলেন, তদন্তে জানা গেছে, প্রতিবেশী বখাটে সিদ্দিক মেয়েটিকে নিয়ে ধর্ষণ করেছে বলে পুলিশ জানতে পারে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।