ভাড়াটের ঘর থেকে বাড়ির মালিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জোয়ারসাহারার খাঁপাড়া এলাকার ভাড়াটের ঘর থেকে বাড়ির মালিক নূরজাহান বেগমের (৪২) লাশ উদ্ধার করেছে বাড্ডা থানার পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নূরজাহানের ভাগনে পারভেজ জানান, খাঁপাড়ার ১১২/১১৩ নম্বর বাড়িটির মালিক তাঁর এই খালা। গাড়িচালক স্বামী সাইফুল ইসলাম ও তিন সন্তান নিয়ে তিনি ওই বাড়িরই একটি ঘরে থাকতেন। বাকি কয়েকটি ঘর ভাড়া দেওয়া হয়েছে। তিনি জানান, গত রোববার সকাল থেকে নূরজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার পর দেখা যায়, বাসার নিচতলায় এক ভাড়াটের ঘরে আলো জ্বলছে, কিন্তু দরজা বন্ধ। এতে সন্দেহ হলে তাঁরা ঘরের দরজা খুলে নূরজাহানের লাশ দেখতে পান। তাঁর মুখে রক্ত ও গলায় দাগ ছিল।বাড্ডা থানার পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর হাঁস-মুরগির ব্যবসায়ী পরিচয়ে দুজন লোক নূরজাহানের বাড়ির একটি ঘর ভাড়া নেন। তাঁদের ঘরেই নূরজাহানের লাশ পাওয়া যায়।