ভিওআইপি যন্ত্রপাতি জব্দ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) র্যাবের সহায়তায় গতকাল মঙ্গলবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি (ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রপাতি জব্দ করেছে।বিটিআরসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসি কর্মকর্তারা র্যাব সদস্যদের সঙ্গে নিয়ে গতকাল দুপুরে মিরপুরের নূরানী মসজিদ মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালান। তাঁরা ওই কক্ষ থেকে ভিওআইপি কাজে ব্যবহার করা যন্ত্রপাতির মধ্যে দুটি কুইন্টাম, ৬৮টি টেলুলার, একটেলের ১০টি সিম কার্ড, একটি ইউপিএসসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেন। সেখান থেকে তাজুল ইসলাম নামের এক ব্যক্তি পালিয়ে গেলেও দেলোয়ার হোসেন নামের অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে।