ভিওআইপি সরঞ্জামসহ বিটিআরসির এক কর্মচারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিবাগের একটি বাসা থেকে গতকাল সোমবার সকালে ৫০ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ সোহেল রানা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।সোহেলরানা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) লাইনম্যান হিসেবে কর্মরত।র্যাব-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এমারাত হোসেন প্রথম আলোকে জানান, সকাল নয়টার দিকে আবুজর গিফারি কলেজসংলগ্ন একটি বাড়ির পঞ্চম তলার বাসা থেকে ভিওআইপি সরঞ্জামসহ সোহেল রানাকে আটক করা হয়। তাঁর মাসিক বেতন পাঁচ হাজার ২০০ টাকা।কিন্তু তিনি মাসিক ২০ হাজার টাকা ভাড়ায় ওই বাসায় থাকেন। ওই বাসায় এসব সরঞ্জাম স্থাপন করে তিনি দীর্ঘদিন ধরে ভিওআইপি ব্যবসা করে আসছেন। তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলার প্রক্রিয়া চলছে।