ভিকারুননিসা কলেজের ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকা থেকে পুলিশ গত শুক্রবার মানিয়া সুলতানা (১৮) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী।পুলিশ সূত্র জানায়, মানিয়া সুলতানা তার মা-বাবার সঙ্গে সবুজবাগের ১২৫/৩ দক্ষিণ মাদারটেকের বাসায় থাকত। গত শুক্রবার রাতে খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ দক্ষিণ মাদারটেকে যায়। এ সময় তারা দরজা ভেঙে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, ভিকারুন-নিসা স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় স্থানীয় ইবনে ফাহাদ নামের এক তরুণের সঙ্গে তার গোপনে বিয়ে হয়। ২০০৭ সালে মানিয়ার মা-বাবা বিয়ের খবর জানতে পারেন এবং তাঁরা বিয়ে মেনে নেননি। এর পর থেকে সে বিষণ্নতায় ভুগছিল। তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হয়। ২০০৯ সালে মানিয়ার বিবাহ বিচ্ছেদ করা হয়।